মোঃ রিয়াদুল ইসলাম জামাল
বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা জেলা উত্তর শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো এক হৃদয়গ্রাহী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নিতে এবং পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করতে এ আয়োজন করা হয় রাজধানীর নবীনগরের ফুড ভিলেজ রেস্টুরেন্টে এবং পার্টি সেন্টার
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক নাফিউর রহমান শান্ত
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর রাজনীতির ইতিবাচক পরিবর্তন ও তরুণদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা তুলে ধরেন।
আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম তৌহিদ, সহ প্রচার সম্পাদক সাব্বির রহমান শুভ, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক রাকিব হাসান
আশুলিয়া থানার সভাপতি ইকরাম চৌধুরী সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাংগঠনিক সম্পাদক আরিফ
গণ অধিকার পরিষদ এর মোঃ আল আরাফাত শুভ
যুগ্ম আহ্বায়ক শেরে বাংলা নগর থানা যুব অধিকার পরিষদ সাভার উপজেলার সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন যুগ্ম সদস্য সচিব সাদ্দাম আমিনুল ও শাহ পরান এবং শ্রমিক নেতা লস্কর হোসেন ও সাভার আশুলিয়া ও ধামরাইয়ের নেতৃবন্দ
আনুষ্ঠানিকতা শেষে সবাই একসাথে ঈদ খাবারের আয়োজন উপভোগ করেন। অংশগ্রহণকারী সদস্যরা নিজেদের অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন।
প্রধান অতিথি শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু তাঁর বক্তব্যে বলেন, “ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে সংগঠনের সব সদস্যের সঙ্গে ভাগ করে নিতে আমরা এই আয়োজন করেছি।” তিনি ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।