• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল ——————– প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিসিএস ক্যাডার থেকে জাতীয় নেতা: রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান তানোরে প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ধর্মপাশায় একজনের ১ লাখ টাকা জরিমানা ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) অভিযান: বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজন গ্রেফতার উন্নয়নের মুখোশের আড়ালে রাষ্ট্র ধ্বংসের মহাযজ্ঞ-দুর্নীতি সাংবাদিক সুজন মন্ডলের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন মধ্যনগরের ইউএনও উজ্জ্বল রায়ের বদলিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ তানোরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে আনতে হিমশিম ফায়ার সার্ভিস আলোচনার শীর্ষে মেম্বার প্রার্থী সৈয়দ মোঃ সাইফুল ইসলাম

ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল ——————– প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল। হাসিনা সরকার দেশের অর্থনীতি লুটপাট করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, তার প্রমাণ আমাদের পিরোজপুর জেলা,যেখানে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। কোনরকম কাজ না করেই হাজার হাজার কোটি টাকা লোপাট করে নেয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২ টায় পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আমান উল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালাদার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বর্ণালী দেব নাথ, উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান,ইউপি চেয়ারম্যান মেজবাউদ্দিন আরিফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, প্রধান শিক্ষক আবু নাসের ও প্রেস ক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিলন প্রমুখ।

মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন মাদক সেবনকারীদের সনাক্ত করতে পিরোজপুর জেলার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ড্রপ টেস্টের ব্যবস্থা করা হবে যাতে মাদক সেবনকারী এবং মাদক কারবারীরা কোন ভাবে ছাড় না পায়।
সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা নির্ভয়ে আপনাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করেন আমার দলের কোন নেতাকর্মী আপনাদের কোন রকম হয়রানি করলে সাথে সাথে আমাকে অবহিত করবেন।
এ সময় তিনি আরো বলেন কোনরকম দুর্নীতির সাথে জড়িত হওয়া যাবে না ,দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর।
সকল কর্মকর্তা-কর্মচারীদের নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে যথাসময়ে অফিসে আসার নির্দেশ প্রদান করে বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকাল নয়টার পূর্বে অফিসে আসেন এবং তার কাজ শুরু করেন সুতরাং নাগরিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে সকলকে আন্তরিক হয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন আপনারা সরকারি কোন দপ্তরে সময় নষ্ট করবে না এবং কোন প্রকার সালিশি ব্যবস্থার সাথে জড়িত হতে পারবেন না।
পরে উপজেলা সমাজ সেবা অফিসের উদ্দ্যেগে অসহায় ও দুস্থদের মাঝে সমাজ কল্যাণ বিভাগের অর্থিক অনুদানের চেক বিতরণ করেন, দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের গরীব ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থিক অনুদান তুলে দেন প্রতিমন্ত্রী। পৌর শহরের বিভিন্ন প্রকল্পের পরিদর্শন ও উদ্ধোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd