• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে যা বলা হলো বাংলাদেশ ইসলামী আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দৌলতখানে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি জুলাই বিপ্লবের মহানায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ ও আহত পরিবার পাবেন মিরপুরে ফ্ল্যাট – গণপূর্ত প্রতিমন্ত্রী পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও ড্রেস কোড মেনে চলার নির্দেশ এসএমপি কমিশনারের ক্যালেন্ডার হার মেনেছে জনতার স্রোতে: ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ০২ জন মাদক ব্যবসায়ি গ্রেফতার ভারি বৃষ্টিতে সিসিকের বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা: জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

হামিদুর রহমান, রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার শিক্ষা অবকাঠামো উন্নয়নে নতুন মাত্রা যোগ হলো। উপজেলার কোয়েল হাট কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন এবং কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ও কৃষ্ণপুর বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা খাতুন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পৃথক পৃথক শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নবনির্মিত ভবনের উদ্বোধন, ফলক উন্মোচন এবং নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহমুদা হাবিবা খাতুন বলেন, “মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন চাচার নির্দেশনায় রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, “এই আসনে পাওয়ার ও সুপার পাওয়ার রয়েছে। পাওয়ার হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নেসকোর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। আর সুপার পাওয়ার হলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁদের সহযোগিতা ও নির্দেশনায় রাজশাহী-১ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”
তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে ভেদাভেদ ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। তিনি বলেন, দলকে আরও শক্তিশালী করতে সবাইকে এক কাতারে থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নেসকোর নবনিযুক্ত চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব এবং সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন।
কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং কোয়েল হাট কলেজের সহযোগী অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন।
তানোর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মুর্তুজা ও সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাধাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, কোয়েল হাট কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জাহান, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং এলাকার শিক্ষার্থীদের জন্য উন্নত অবকাঠামো গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উপস্থিত বক্তারা বলেন, নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে এবং শিক্ষা কার্যক্রমের মান আরও বৃদ্ধি পাবে।
এদিকে ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd