• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ভোলার দৌলতখানে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত তানোরে আকস্মিক ঝড়বৃষ্টিতে বিলের ধান লণ্ডভণ্ড, ক্ষতিগ্রস্ত কৃষকদের আহাজারি বুড়িচংয়ে ব্রিজের উপর অভিযান: ৫১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রাইভেট সেক্টর ও মিডিয়ায় স্বনামধন্য সাংবাদিক মোঃ শাহজাহান বাশার যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, বিশ্ববাজারে তেলের দাম কমছে কামরাঙ্গীরচরে ‘ময়লা সিন্ডিকেট’: দুর্ভোগে এলাকাবাসী গার্ড অব অনারে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এর প্রতিষ্ঠাতা পরিবারকে সংবর্ধনা তানোরে অর্কিড স্কুলে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে প্রতিষ্ঠাতা পরিবারকে সংবর্ধনা প্রদান

তানোরে অর্কিড স্কুলে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

Reporter Name / ৪১ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলা সদরের অর্কিড স্কুল এন্ড কলেজে মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে স্কুল প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের বরণ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক আব্দুল লতিফ আরাফ ও মিজানুর রহমান। সহকারী শিক্ষক মাহামুদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শিক্ষানুরাগী ও দারুল হেদায়া মাদ্রাসার পরিচালক মামুনুর রশিদ মামুন, আল মদিনা কোরআন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, তানোর প্রি-ক্যাডেট শিশু একাডেমির পরিচালক দেলোয়ার হোসেন, উদ্দীপক কোচিং সেন্টারের পরিচালক নুর হাসান মাহামুদ রাজা এবং গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক টিপু সুলতানসহ অন্যরা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও উপহার প্রদান করা হয়। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকেও শিক্ষা প্রতিষ্ঠানকে উপহার দেওয়া হয়।
বক্তারা নবীনদের নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের আসন্ন এসএসসি পরীক্ষায় সাফল্য কামনা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করেন।
অনুষ্ঠান শেষে দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। এ সময় প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শাকিলা শারমিন, নাজমুল ইসলাম, তানিসা তারা, তানজিমা রিফা, দিশা খাতুন, আফরোজা খাতুন, রাজন আহম্মেদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd