স্টাফ রিপোর্টার সেলিম রেজা
ঢাকার আশুলিয়ায় মাদক শিশু অপহরণ ও পাচারকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসীসহ সুধীসমাজ।
মঙ্গলবার ১৩ অক্টোবর বিকাল ৪ টায় সাভার উপজেলার আশুলিয়া থানার মেইন ফটকে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণ করেন পল্লীবিদ্যুৎ এলাকার নির্যাতীত নিপীড়িত এলাকাবাসী ও ভুক্তভোগী সাধারন মানুষ।
একাধিক ভুক্তভোগী বলেন,দেহব্যবসায়ী সেলিনা মনির ও সালমা এরা অত্র পল্লীবিদ্যুৎ অঞ্চলে একটি সিন্ডিকেট তৈরি করেছে।
তারা পুলিশের চোঁখকে ফাকি দিয়ে মাদক ব্যবসার পাশাপাশি দেহ ব্যবসা ও বহিরাগত পোলাপান দিয়ে ফিটিং বানিজ্য করে যাচ্ছেন।
বিগত দিনে একটি শিশু অপহরণ করে শিশুটিকে বিকালাঙ্গ করে ভিক্ষাবৃত্তি করাচ্ছে। মাঝে মাঝে ঐ শিশুটিকে শারীরিক নির্যাতন করে সেলিনা নামের এক পাষাণ্ড নারী।
কেউ কিছু বলতে গেলে তাকে মামলা হামলার ভয়ভীতি প্রদর্শন করে। তাদের অবৈধ অর্থের কাছে প্রশাসনসহ সুশীল সমাজ যেনো জিম্মি।
অভিযুক্ত সেলিনার স্বামী মনির ধামরাই ভুমি অফিসে চাকরি করেন তার টাকার জোরে ধরাকে সরায় পরিনত করে চলেছে৷
তাদের সকল রকম অপকর্মের
ফিরিস্তি নিয়ে গত সোমবার ১২/১০/২০২৬ আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসীর পক্ষে ববিতা আক্তার ওরেপ সুন্দরী।
গতকিছুদিন পূর্বে একজন রিকশাওয়ালার রিকশা আটকাইয়া তার নিকট থেকে অহেতুক টাকা আদায় করেন সেলিনা গং।একজন পথচারী তাদের এ কাজে বাঁধা দিলে তাদের পোষাগুন্ডা বাহিনী দিয়ে কিল চড় ঘুষি মেরে পথচারীকে নিলাফুলা জখম করে।
তারা অবৈধ টাকার বিনিময়ে ধরাকে সবসময় সরায় পরিনত করে যাচ্ছে।তাদের এ অপকর্মের ফিরিস্তি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো প্রকার বন্ধ হচ্ছেনা তাদের এ অপকর্ম৷অত্র এলাকার বেশিরভাগ লোক তাদের অত্যাচারে জর্জরিত।
সবাই এ মানববন্ধন এর মাধ্যমে সেলিনা মনির ও সালমার অত্যাচার থেকে রেহাই পেতে প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করেন।