• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট ওসমানী মেডিকেলে অনিয়মের পাহাড়: অসহায় রোগীদের পকেট কাটছে দালাল ও অসাধু কর্মচারীরা নাগেশ্বরীতে ​সারের সঠিক দাম নিশ্চিত ও কৃষকের হয়রানি বন্ধের দাবিতে কৃষক মজুর সংহতির স্মারকসংলিপি প্রদান ফুলতলার গাড়াখোলা হাই স্কুলের এডহক কমিটির সভাপতি’র সংবর্ধনা কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৩৭ জন গ্রেপ্তার, উদ্ধার ১২৪ কেজি গাঁজা ও ৩১০ ইয়াবা মিছিল আর স্লোগানে মুখরিত বুড়িচং, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জয়পুরহাটে ঘুষ-তদবির ছাড়াই ১২০ টাকায় পুলিশে চাকরি পেলো ১৩ জন

Reporter Name / ৮৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটে কোন ঘুষ-তদবির ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবলে (টিআরসি) চাকরি পেয়েছেন ১৩ জন। শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তারা।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাট পুলিশ লাইন্সে এই ফলাফল ঘোষনা করেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। তালিকায় আরও ৩ প্রার্থীকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে। তালিকা প্রকাশের পরপরেই উত্তীর্ণ প্রার্থীরা আনন্দ অশ্রুতে খুশিতে আত্মহারা হয়ে পড়েন।

জানা গেছে, গত আগস্ট মাসের ১৩-১৫ তারিখ পুলিশের কনস্টেবল পদে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয় । ওই পদে জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১২৯৪ জন প্রার্থী আবেদন করেন। এরপর চলতি মাসের ২৯ আগস্ট লিখিত পরীক্ষায় অংশ নেন ১৭৮ জন। তারমধ্যে ২৫ জন উত্তীর্ণ হওয়ার পর বুধবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করে জেলা পুলিশ।

জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে মেধাবী ও যোগ্যদের মুল্যায়ন করা হয়েছে। যা চাকরি পেয়েছেন তাদের বেশিরভাগ গরীব ও হতদরিদ্র। অনেকের মাঝে ধারণা আছে পুলিশে চাকরি মানেই ঘুষ ও তদবিরের জোর লাগে। কিন্তু আমরা সেই ধারণা পাল্টে দিতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd