• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, পরে বিনষ্ট ‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন তানোরে ছাগল-ভেড়ার পি.পি.আর. রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বুড়িচংয়ে গভীর রাতে জানালা দিয়ে  বৃদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন দশ বছর পাশাপাশি, তবুও অচেনা তানোরে জমি দখলের অভিযোগে হামলা-ভাঙচুর,থানায় লিখিত অভিযোগ সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিঃ শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আশুলিয়ার বগাবাড়ি থেকে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার -২

চট্টগ্রামের আনোয়ারায় মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত ২!

Reporter Name / ৩৪৬ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

মুহাম্মদ জিয়া উদ্দিন,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাঠানো হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৮টায় আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের শোলকাটা লাভিবা কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাঁশখালী উপজেলার আলমগীর (২৮), বৃষ্ণ দাশ (২৯)। তারা দুজনেই সিএনজি যাত্রী ছিলেন। নিহতদের এখনো পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রতগতির একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষের পর দুমড়ে-মুচড়ে যায় যাত্রীবাহী সিএনজি। এতে, ঘটনাস্থলেই সিএনজির দুই আরোহী নিহত হন। আহত দু’জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসসহ চালক পলাতক।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে। তাদের পরিচয় নিশ্চিত হলে আইনানুগ প্রক্রিয়া শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্ট: মুহাম্মদ জিয়া উদ্দিন, চট্টগ্রাম।
তাং: ৩১/০৫/২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd