• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ে মেয়র প্রার্থী জাবেদ কাউসারের সবুজের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে অরণ্যের উদ্যোগে ‘সবুজ উৎসব-২০২৬ অনুষ্ঠিত ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন কুড়িগ্রাম জেলা সাইবার দলের নতুন কমিটি অনুমোদন গিরার পাড় ​জান্নাতুল বাকী কবরস্থান এর জমি ক্রয় ও সার্বিক উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতার আবেদন মাদকের বিরুদ্ধে উত্তাল দক্ষিণ সুরমা: কুড়িগ্রাম জেলার মধ্যে প্রথমবার নাগেশ্বরীতে বেতের ছোঁয়া অ্যান্ড কসমেটিকস এর শুভ উদ্বোধন সিলেটে ইয়াবাসহ হাতেনাতে ধরা খেলেন পুলিশ কনস্টেবল, রুবেল তানোরের কালীগঞ্জ বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সম্মেলন, যুবসমাজের ঐক্যবদ্ধ অঙ্গীকার বাজার-ভিটা গিলে খাচ্ছে মধুমতী: জিও ব্যাগ নয়, স্থায়ী বাঁধ চান নিঃস্ব এলাকাবাসী

ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সেলিম রেজা, আশুলিয়া

আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বাদ আসর আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. ইসরাফিল হোসেন বলেন, নির্বাচিত হলে ধামসোনা ইউনিয়নকে মাদকমুক্ত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান। এজন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিতদের মধ্যে মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd