• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক রিয়াদুল ইসলাম জামাল মধ্যনগরে বিজিবি সদস্যের ওপর হামলা মামলার ২ নম্বর আসামি জিয়ারুল গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দুর্ধর্ষ ডাকাত সর্দার রিমন ওরফে সিলাই লিমন গ্রেফতার পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আবুল খায়ের মৃধা সাংবাদিক ফরহাদ হোসেন রাজের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত শত বছরের ঐতিহ্য, নেই কোনো খাজনা ভাণ্ডারিয়ার পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের স্বস্তি সিলেটের রেললাইনের পাশে মিললো নারীর মরদেহ সিলেটে কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমী মোয়াজ্জেম জাবেদ আলি নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে গৃহবধূ অপহরণ-ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দুর্ধর্ষ ডাকাত সর্দার রিমন ওরফে সিলাই লিমন গ্রেফতার

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর প্রত্যক্ষ নেতৃত্বে অপরাধ দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সফল অভিযান পরিচালিত হয়েছে। সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৩/০৫/২০২৬ খ্রিঃ রাত ১০.০০ ঘটিকা থেকে দিবাগত রাত ০২.৩০ ঘটিকা পর্যন্ত সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এলাকার অত্যন্ত সুপরিচিত ও দুর্ধর্ষ ০৭ (সাত) ডাকাত গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত ডাকাতদের নাম ও ঠিকানা হলোঃ
০১। মোঃ কামরুল হাসান(৩৫), পিতা- আব্দুল মালেক, সাং-বৈদ্যেরকান্দি, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ; ০২। মোঃ আকরাম (২৫), পিতা- আতাউর রহমান, সাং-ভাগুরী, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ; ০৩। মোঃ রফিকুল ইসলাম (৪১), পিতা- আব্দুল সামাদ, সাং-ললাটি, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ; ০৪। পারভেজ (২৮), পিতা-ইসলাম, সাং-আন্ধিরপাড়, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ; ০৫। সোহাগ (৩২), পিতা- মোঃ জাকির, সাং-ললাটি, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ; ০৬। রাসেল (৩৫), পিতা-গোলাম মোস্তফা, সাং-শুখেরটেক, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ এবং ০৭। সুমন (৩৫), পিতা- সেরাজ উদ্দিন, সাং-ললাটি, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা তালিকাভূক্ত শীর্ষ অপরাধী এবং ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোনারগাঁও থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও অন্যান্য গুরুতর অপরাধের মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। ডাকাত, ছিনতাইকারী ও মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের এই কঠোর অভিযান সর্বদা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd