স্টাফ রিপোর্টার সেলিম রেজা
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৭৬ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
বগুড়া জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন মোট ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তাঁর একমাত্র শক্তিশালী প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের উপনির্বাচনে ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন ভোটারের মধ্যে মোট ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট (পোস্টাল ব্যালট ব্যতীত) সংগৃহীত হয়েছে। ১৫৯টি কেন্দ্রের ৮৩৫টি বুথে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ চলে। উল্লেখ্য, এই আসনে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে বেশি