• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ভোলার দৌলতখানে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত তানোরে আকস্মিক ঝড়বৃষ্টিতে বিলের ধান লণ্ডভণ্ড, ক্ষতিগ্রস্ত কৃষকদের আহাজারি বুড়িচংয়ে ব্রিজের উপর অভিযান: ৫১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রাইভেট সেক্টর ও মিডিয়ায় স্বনামধন্য সাংবাদিক মোঃ শাহজাহান বাশার যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, বিশ্ববাজারে তেলের দাম কমছে কামরাঙ্গীরচরে ‘ময়লা সিন্ডিকেট’: দুর্ভোগে এলাকাবাসী গার্ড অব অনারে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এর প্রতিষ্ঠাতা পরিবারকে সংবর্ধনা তানোরে অর্কিড স্কুলে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে প্রতিষ্ঠাতা পরিবারকে সংবর্ধনা প্রদান

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর এলাকায় একটি ইউক্যালিপটাস গাছ ও দোকান ঘরের কারণে সড়ক প্রশস্তকরণ ও সংস্কারকাজ থমকে আছে,এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা

Reporter Name / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন
গোমতী নদীর বেড়িবাঁধ থেকে হবদন ভূইয়া বাড়ি পর্যন্ত প্রায় ৮ ফুট প্রশস্ত সড়কটি (সড়ক আইডি-৪১৯১৫৪০৬৩) ১০ ফুটে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, সড়ক সংলগ্ন পুকুরের পাশে একটি সড়ক প্রতিরক্ষা প্রাচীর নির্মাণের কথাও রয়েছে। তবে বেড়িবাঁধসংলগ্ন অংশের
পূর্ব পাশে থাকা একটি ইউক্যালিপটাস গাছ এ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় নির্মিত দোকান ঘর এই উন্নয়নকাজে বাধা হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কটি সরু হওয়ায় প্রতিদিন চলাচলে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। দ্রুত গাছটি অপসারণ করে সড়ক প্রশস্তকরণ ও প্রতিরক্ষা প্রাচীর নির্মাণের দাবি জানান তাঁরা। মালা পাড়া ইউনিয়ন এর চেয়ারম্যান শেখ আবদুল্লাহ আল মামুন সাংবাদিকের মাধ্যমে জানান,পরিবেশ দূষণকারী গাছটি কেটে এবং দোকান ঘরটি অপসারণ করলে রাস্তাটি সম্প্রসারিত ভাবে সঠিক ভাবে করা সম্ভব হবে। এ সময় উপস্থিত জনতার মধ্যে  হাবিবুর রহমান, বিল্লাল হোসেন, ইকবাল হোসেন, সাইফুল ও সৌরভ রহমান বলেন ইতিপূর্বে একবার পানি উন্নয়ন বোর্ড দোকানটি ভেঙে দিয়েছিল আবার স্হাপন করা হয়েছে। তাই আমরা চাই দোকান টি সরিয়ে গাছটি কেটে রাস্তাটি সিডিউল মোতাবেক নির্মান করা হোক।
কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার জানান, প্রায় দুই বছর আগে সড়কটি প্রশস্ত ও সংস্কারের অনুমোদন পাওয়া গেলেও ওই গাছটি অপসারণ না হওয়ায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। গাছটি এবং দোকান ঘরটি অপসারণ করা হলে সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা হবে।
উপজেলা প্রকৌশলী মো. গোলাপ হোসেন ভূইয়া বলেন, বিষয়টি তাঁর জানা আছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, সড়কটি দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে।
স্থানীয়দের আশা, দ্রুত প্রতিবন্ধকতা দূর করে সড়কটি সংস্কার ও প্রশস্ত করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd