মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান (ভোলা)প্রতিনিধি |
বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণ খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মেটাল এগ্রিটেক লিমিটেড (Metal Agritech Ltd.)-এর সাফল্যের মূল কারিগর ও সম্মুখ সারির যোদ্ধা ডিলারদের সম্মানার্থে আজ (শনিবার ৯ মে ২০২৬)রাজধানীর ‘বিয়ন্ড বুফেতে’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘বিজনেস পার্টনার মিট ২০২৬’। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেটাল এগ্রিটেক লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী সাদিদ জামিল।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর সারা জামিল, হেড অফ অপারেশন জহুরুল হক, হেড অফ মার্কেটিং এন্ড সেলস আলমগীর হোসাইন এবং কান্ট্রি ম্যানেজার মিস্টার সুমিত বরুন। সারা দেশ থেকে আসা সফল ডিলার ও ব্যবসায়িক অংশীদারদের এই মিলনমেলায় আগামী দিনের স্মার্ট কৃষির চ্যালেঞ্জ মোকাবিলায় এক সুদূরপ্রসারী রোডম্যাপ উন্মোচন করা হয়।
স্মার্ট কৃষির নতুন দিগন্ত
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী সাদিদ জামিল বলেন, "চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃষি আর কেবল লাঙল-জোয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের লক্ষ্য ডিলারদের মাধ্যমে ড্রোন প্রযুক্তি এবং প্রিসিশন ফার্মিংয়ের মতো আধুনিক সেবা প্রতিটি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।" ডিরেক্টর সারা জামিল ডিলারদের অবদানের কথা স্মরণ করে বলেন, "আমাদের বিজনেস পার্টনাররাই মেটালের শক্তির মূল উৎস।"
ডিলার-কেন্দ্রিক আধুনিক কর্মকৌশল
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের হেড অফ অপারেশন জহুরুল হক এবং হেড অফ মার্কেটিং এন্ড সেলস আলমগীর হোসাইন যৌথভাবে আগামী বছরের ব্যবসায়িক পরিকল্পনা পেশ করেন। সম্মেলনে ডিলারদের জন্য বেশ কিছু যুগান্তকারী সেবা ও নীতি ঘোষণা করা হয়। প্রতিটি ডিলার পয়েন্টকে একটি করে ‘মিনি সার্ভিস হাব’-এ রূপান্তর এবং স্থানীয় মেকানিকদের মেটালের পক্ষ থেকে বিশেষ প্রশিক্ষণ প্রদান। ডিজিটাল পেমেন্ট অটোমেশন, ফসল-ভিত্তিক পেমেন্ট প্ল্যান এবং দীর্ঘমেয়াদী বকেয়া নিরসনে কারিগরি সহায়তা প্রদানের ঘোষণা। হারানো বাজার পুনর্দখলে ‘লয়্যালটি রিওয়ার্ড’ এবং বিশেষ ‘এক্সচেঞ্জ অফার’ চালু করা।
কান্ট্রি ম্যানেজার মিস্টার সুমিত বরুন আন্তর্জাতিক বাজারের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রয়োজনীয়তা এবং এর বাজার সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। তিনি জানান, বৈশ্বিক মান বজায় রেখে মেটাল এগ্রিটেক বাংলাদেশে টেকসই কৃষি প্রযুক্তি সরবরাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
সম্মেলনের শেষ পর্বে গত অর্থবছরে অসাধারণ সাফল্যের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ডিলারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রকৌশলী সাদিদ জামিল ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। ডিলাররা তাদের বক্তব্যে কোম্পানির এই আধুনিক উদ্যোগ ও সঠিক মূল্যায়নের প্রশংসা করেন এবং আগামী দিনে মেটালের সাথে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
একটি আনন্দঘন মধ্যাহ্নভোজ এবং আগামীর স্মার্ট কৃষি বিনির্মাণের নতুন শপথে এই বর্ণাঢ্য বিজনেস মিট সম্পন্ন হয়।
মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান ভোলা
০১৭১১৬৫৩১৯২