আহমেদ আকবর
দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেটের দক্ষিণ সুরমা পারাইরচক এলাকা থেকে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের ৫০ লাখ টা-কা ছি-ন-তাই হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় প্রাইভেটকার আটকিয়ে ও ভাং'চুর করে এসব টা-কা ছি-ন-তাই করা হয়েছে। এই ঘটনায় মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তাবৃন্দ ফেঞ্চুগঞ্জসহ সেই এলাকার ব্যবসায়ীদের দিতে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকার যোগে রওনা দেন তিনি। তাদের বহনকারী কারটি পারাইরচক এলাকায় পৌঁছামাত্র একদল ছি-ন-তাইকারী মোটরসাইকেল যোগে এসে গাড়ির গতিরোধ করে হা-মলা ও ভাংচুর শুরু করে। তারা অ/স্ত্রে/র ভয় দেখিয়ে এসব টা'কা ছিনিয়ে নেয়। এ ঘটনায় শুক্রবার বিকেলে মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।