আহমেদ আকবর
দক্ষিণ সুরমা প্রতিনিধি সিলেট
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ-এর রহ'স্যজনক মৃ-ত্যু-র ঘটনায় প্রায় তিন দশক পর নতুন মোড় এসেছে। মৃ-ত্যু-র প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে তার ম'রদে'হ ক'ব'র থেকে উত্তোলন করে পুনরায় ম'য়নাত'দন্তের অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন। মা'মলার তদন্তকারী কর্মকর্তা জিয়াউল মোর্শেদ-এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হযরত শাহজালাল (র.) মাজার-সংলগ্ন কবরস্থান থেকে সালমান শাহর ম'র'দেহ উত্তোলন করা হবে। এরপর আইনানুগভাবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে এবং পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি কার্যক্রম শেষ হলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃ-ত্যু-র পর থেকেই ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক চলে আসছে। দীর্ঘদিন ধরে তার পরিবার ও ভক্তরা মৃ-ত্যু-র প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়ে আসছেন। নতুন এই আদালতের আদেশ মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।