মোঃ ইলিয়াছ খান
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী অদম্য নারী সম্মাননা প্রধান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চপ্তর একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মিরাজ আলী, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাসার আজাদ, প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাহিদ, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বার, উপজেলা জামায়াতে ইসলামের আমির আবুল ফজল মুরাদ, সেক্রেটারি তরীকুল ইসলাম, উপজেলা গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা ইমরান, উপজেলা এনসিপির সভাপতি সজীব আল হুসাইন প্রমুখ।। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৫ জন নারীকে সম্মাননা প্রদান ও দুইজন দু্ঃস্ত নারীকে চেক প্রদান করা হয়।
আজ ৯ ডিসেম্বর ২০২৫ ইং