মোঃ ইলিয়াছ খান
সালথা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামে মদিনাতুল উলুম ইসলামিয়া মহিলা কওমি মাদ্রাসা দুর্বৃত্তরা হানা দিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে। এই ঘটনায় মাদ্রাসার জায়গার মালিক আলেফ শেখ আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সালথা থানায় অজ্ঞাতনামা
অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০ টার পর কোন এক সময় দুর্বৃত্তরা মাদ্রাসায় প্রবেশ করে। ভরে স্থানীয়রা দেখতে পান মাদ্রাসার প্রধান ফটকের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে।
মাদ্রাসার ভিতরে ঢুকে দেখা যায় বিভিন্ন আসবাবপত্র ও পাঠদান কক্ষে ব্যবহৃত সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে। এছাড়াও মাদ্রাসার টিউবওয়েল উপড়ে ফেলা হয়েছে। এবং বাথরুমের প্যান ও পাইপ ভেঙ্গে ফেলা হয়। মাদ্রাসার পরিচাল ক মুফতি মোহাম্মদ কবির হোসেন বলেন, আমার মাদ্রাসায় রাতে আধারে একদল দুর্বৃত্ত কারী হামলা চালিয়ে ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করেছে। এতে শিক্ষার্থীরা আতঙ্ক গ্রস্ত হয়ে পড়েছে। আমি এর সঠিক বিচার চাই।
খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং ক্ষয়ক্ষতি দৃশ্য প্রত্যক্ষ করে। এটি এলাকায় চরম উদ্যোগ
সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, মাদ্রাসা ভাঙচুরের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।