স্টাফ রিপোর্টার সেলিম রেজা
ডিবি (উত্তর) ঢাকার একটি চৌকষ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ১৩/০৬/২০২৬ খ্রি. তারিখ রাত ০২:১৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ রাজিব মিয়া ওরফে রাজু (২৩), পিতা-মৃত হানিফ মিয়া, পালক পিতা-অহিদ মিয়া, মাতা-ইয়াসমিন বেগম, সাং-দরুইন, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া, ২। রাকিব মিয়া (২২), পিতা-মোঃ নাসির মিয়া, মাতা-রোকেয়া, সাং-গুপিনাথপুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া, ৩। মোঃ জুয়েল মিয়া (৩২), পিতা-মোঃ জালাল মিয়া, সাং-জেঠুয়ামুড়া, থানা-কসবা, জেলা-ব্রাহ্মনবাড়ীয়াদের গ্রেফতার করেন এবং ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করেন।
ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসবাদে জানায়, ধৃত আসামীরা তাদের ব্যবহৃত হায়েচ গাড়ি মডিফাই করে বিশেষ কায়দায় আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাকি দিয়ে দীর্ঘদিন যাবত মাদক পাচার করে আসছিল। ধৃত আসামীদের হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত সর্বমোটঃ-
(৪০ (চল্লিশ) কেজি গাঁজা, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান-(৪০x৩০,০০০)=১২,০০,০০০/-(বার লক্ষ) টাকা, ০১ টি সিলভার কালারের হায়েচ মাইক্রো গাড়ী, যাহার রেজি. নং-ঢাকা মেট্রো চ ১৪-১০২৪, মূল্য অনুমান ২২,০০,০০০/-(বাইশ লক্ষ) টাকা।
বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ মোট ৫ টি মামলা, ৩ নং আসামীর বিরুদ্ধ মাদক, অন্যান্য মামলাসহ মোট ৫ টি মামলা রয়েছে।
আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।