আহমেদ আকবর
সিলেট
পুলিশ সদর দপ্তরের জরুরি সতর্কবার্তা
পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, পদবি এবং ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনব প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই ধরনের জালিয়াতি ও অনৈতিক তদবির ঠেকাতে সর্বসাধারণের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর।সংবাদমাধ্যমে পাঠানো এক বিশেষ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সম্প্রতি একটি সুসংগঠিত প্রতারক চক্র ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ভুয়া প্রোফাইল তৈরি করছে।
এরপর সাধারণ মানুষকে বিভ্রান্ত করে মোটা অঙ্কের অর্থ দাবি করছে এবং বিভিন্ন দাপ্তরিক কাজের অনৈতিক তদবিরের চেষ্টা চালাচ্ছে। এই অপরাধমূলক তৎপরতার মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, অন্যদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নিষ্ঠাবান কর্মকর্তাদের ভাবমূর্তি ও মর্যাদা চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে।পুলিশ সদর দপ্তর স্পষ্টভাবে জানিয়েছে,
সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো অ্যাকাউন্টে বা আইডিতে কোনো সরকারি কর্মকর্তার ছবি কিংবা পরিচয় থাকলেই সেটি ওই কর্মকর্তার প্রকৃত অ্যাকাউন্ট কিংবা তার ব্যবহৃত মোবাইল নম্বর—এমনটি নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। তাই কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া এ ধরনের প্রতারণামূলক মেসেজ বা অনুরোধে সাড়া না দিতে এবং কোনো আর্থিক লেনদেন না করতে দেশবাসীকে কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে।প্রতারণার শিকার হলে করণীয়:কেউ যদি এ ধরনের কোনো সন্দেহভাজন বার্তা বা অর্থ দাবির সম্মুখীন হন, তবে তাৎক্ষণিকভাবে নিচের মাধ্যমগুলোতে যোগাযোগ করে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে:জাতীয় জরুরি সেবা: সরাসরি কল করুন ৯৯৯ নম্বরে।সাইবার পুলিশ সেন্টার (সিআইডি): সাইবার অপরাধ সংক্রান্ত বিশেষায়িত বিভাগ।গোয়েন্দা বিভাগ (ডিবি): ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বা স্থানীয় ডিবি কার্যালয়।