স্টাফ রিপোর্টারঃ মোঃ জাফর হোসেন, ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মোঃ নাসিম উদ্দিন আকন আর নেই।
শনিবার দুপুর ১টায় বরিশাল শেবাচিম এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দুপুর ১২ টায় রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের নলবুনিয়া বাজারে তাকে বহন করা মোটর সাইকেলের সাথে যাত্রীবাহীবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হন।
তাকে উদ্ধার করে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে আসলে অবস্থা আশংকাজনক হলে সাথে সাথেই তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবল হক নান্নু, জেলা বিএনপির আ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব আ্যাতভোকেট শাহাদাৎ হোসেন, সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আ্যডভোকেট আবুল কালাম আজাদ ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত । রবিবার সকাল ১০ টায় রাজাপুর পাইল বিদ্যালয় মাঠে জানাজা নামজ অনুষ্ঠিত হবে এবং পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।