
মোঃ ফারুক সরকার
জেলা প্রতিনিধি, বগুড়া
বুধবার (০১ অক্টোবর) বিকেলে বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানি বারোয়ারি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, শাজাহানপুর উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব এনামুল হক শাহীন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারিস উদ্দিন ও আবু শাহীন সানি, সহ-সভাপতি মোজাফফর রহমান (চেয়ারম্যান)।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক ও আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান সাজু ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আইয়ুব বিন ছোটন, উপজেলা জাসসের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান পুটু, সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল, সদস্য ফারুক সরকারসহ আমরুল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।