আকবর আহমেদ
দক্ষিণ সুরমা প্রতিনিধি
০৫/০৪/২০২৬ র্যাব-৯ এর অভিযানে সিলেটের কদমতলী বাসষ্ট্যান্ড এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের ৪ জন সদস্য গ্রে*ফ*তা*র কিন্তু অদৃশ্য ছায়ায় তলে রয়ে গেছে আবুল কাসেম ও কুমিল্লা পট্টি অন্তর দক্ষিণ সুরমার ক্বীন ব্রিজের নীচে সুরমা নদীর পাড়ে দীর্ঘদিন ধরে চলছে জুয়ারী জামালের নেতৃত্বে বেপরোয়া জুয়ার আসর। প্রতিদিন এখানে শিলং তীর ও জান্ডিমুন্ডু নামের জুয়ার মাধ্যমে হাতবদল হচ্ছে লাখ লাখ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “এই জুয়ার বোর্ড পুলিশ দেখেও দেখে না। কারণ উপরের লাইন ঠিক আছে।” তাঁদের ভাষায়, কদমতলী পুলিশ ফাঁড়ির আইসির প্রত্যক্ষ বা পরোক্ষ মদদেই জামাল নির্বিঘ্নে এই প্রতারণা চালিয়ে যাচ্ছে।