• বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
যুক্তরাষ্ট্রে তাসাউফ কনফারেন্স অনুষ্ঠিত উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের নির্মাণাধীন রাস্তা জোরপূর্বক ভেঙ্গে ফেলার অভিযোগ পরীক্ষায় অংশ নিতে না দেওয়ায় প্রবাসীর স্ত্রীর আত্ম/হত্যা, সামনে এল আগের বিয়ের তথ্য বুড়িচংয়ে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ​সরকারি নির্দেশ উপেক্ষা: খোলা দিনেও বন্ধ ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ক্ষুব্ধ অভিভাবকরা ইয়ারপুর ইউনিয়ন বাসির আস্থার নাম জননেতা আমিনুল ইসলাম দুলাল মীর চিকিৎসায় অবহেলা ও ভুল রিপোর্টের বলি নবজাতক: ক্ষোভে ফুঁসছে ফকিরহাট তানোরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত আপন চাচা, এলাকায় তীব্র চাঞ্চল্য ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১৫ দিনের কারাদণ্ড ফকিরহাটে ইটের সলিং রাস্তার নির্মাণকাজের উদ্বোধন

যুক্তরাষ্ট্রে তাসাউফ কনফারেন্স অনুষ্ঠিত

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

ভালোবাসা ও হেকমতের মাধ্যমে ইসলামের প্রকৃত বাণী প্রচারের আহ্বান-শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অনুষ্ঠিত হয়েছে এক আন্তর্জাতিক তাসাউফ কনফারেন্স। সোমবার (৮ জুন ২০২৬) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী বলেন, ভালোবাসা, প্রজ্ঞা ও হেকমতের মাধ্যমে ইসলামের প্রকৃত বাণী মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, “জোর করে কিছু অর্জন করা সম্ভব নয়। ধৈর্যের সঙ্গে মানুষকে বোঝাতে হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো অঞ্চলে ইসলাম প্রচারের ক্ষেত্রে আমাদের আরও আন্তরিক ও সময়োপযোগী হতে হবে। একবিংশ শতাব্দীর তরুণ প্রজন্মের জীবনধারা ও মানসিকতা বুঝে তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।”

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে অনেক তরুণ হতাশা ও বিভ্রান্তির কারণে বিপথগামী হচ্ছে। পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়ছে এবং নৈতিক অবক্ষয়ের কারণে সমাজে অপরাধও বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে পিতা-মাতাকে সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। একইসঙ্গে সন্তানদেরও পরিবার, পিতা-মাতা ও সমাজের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে।

তাসাউফের গুরুত্ব তুলে ধরে শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী বলেন, “তাসাউফ হলো আত্মশুদ্ধির পথ। আত্মার পরিশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহ তাআলা ও তাঁর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ (সা.)-এর নৈকট্য অর্জন করা সম্ভব। তাসাউফ মানুষের মধ্যে মানবতা, উদারতা, নৈতিকতা, প্রেম, পরমতসহিষ্ণুতা ও সহানুভূতির গুণাবলি জাগ্রত করে। এসব গুণ মানুষকে সাধারণ থেকে আলোকিত মানুষে পরিণত করে।”

তিনি তাঁর বক্তব্যে মাইজভাণ্ডারী তরিকার প্রতিষ্ঠাতা হযরত শাহ্সুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী-এর ইসলাম প্রচারে অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি মাইজভাণ্ডার দরবার শরিফের বর্তমান ইমাম ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী-এর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও মানবিক কার্যক্রমের কথাও তুলে ধরেন।

সম্মেলনে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মুফতি সৈয়দ আনসারুল করিম আযহারী, আহলে সুন্নাত ওয়াল জামাত, যুক্তরাষ্ট্র-এর মহাসচিব আলহাজ মোহাম্মদ সালিম উদ্দিন এবং আজমাইন আসরার মাইজভাণ্ডারী।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ধর্মীয় সহনশীলতা, মানবিক মূল্যবোধ এবং নৈতিক শিক্ষার প্রসারে তাসাউফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারা শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরতে বিশ্বব্যাপী সুফিবাদের ইতিবাচক চর্চা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত প্রবাসী বাংলাদেশি, ইসলামি চিন্তাবিদ, গবেষক, তরুণ প্রতিনিধি ও মাইজভাণ্ডারী অনুসারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে বিশ্ব শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য এবং মানবকল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd