মোঃ সাহেব আলী জেলা প্রতিনিধি মাগুরাঃ-
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি মোঃ মনোয়ার হোসেন খান মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১
সভাপতিত্ব করেন মেহেরুন্নাহার উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা সদর, মাগুরা।
স্থান: উপজেলা পরিষদ মিলনায়তন, মাগুরা সদর, মাগুরা।
তারিখঃ শনিবার ১৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
আয়োজনে: উপজেলা প্রশাসন, মাগুরা সদর, মাগুরা।
আরও উপস্থিত ছিলেন, মাগুরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, পিএস ইঞ্জিনিয়ার মিরাজ, বিএনপি নেতা হাসানুজ্জামান হাসু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন সহ প্রমুখ।
প্রধান অতিথি এমপি আলহাজ্ব মনোয়ার হোসেন খান শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, ছাতা ও সনদপত্র বিতরণ করেন।
২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন তহবিল হতে ছাত্র-ছাত্রীদের মাঝে ছাতা ও ব্যাগ বিতরণ মাস্টাররোল প্রাথমিক স্তরে ১০ জন, মাধ্যমিক স্তরে ১২ জন, মাদরাসার সকল স্তরে ২৭ জন ও কলেজ পর্যায় স্তরে ৯ জন পেয়েছে। উক্ত অনুষ্ঠান শেষে সংসদ সদস্য নিজস্ব আবেদনের গরিব অসহায় দুঃস্থ অসুস্থ পরিবারকে ৭৫ জন লোককে প্রত্যেককে ১০ হাজার টাকার চেক বিতরণ করে উক্ত অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার সহ বিএনপি'র স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।