স্টাফ রিপোটারঃ মোঃ জাফর হোসেন
নলছিটি, ঝালকাঠি, ১৬ ডিসেম্বর ২০২৫ – মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নলছিটি ফার্মাসিউটিক্যালস এসোসিয়েশন (ফারিয়া) এর নেতৃবৃন্দ ও সদস্যরা সকালে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোহসীন ও সাধারণ সম্পাদক মোঃ মানজুরুল হাসান সজীব নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশসেবায় নিজেদের নিয়োজিত করার শপথ গ্রহণ করেন।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা সম্পর্কে সচেতন করতে চাই। বিজয় দিবসের এই শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি নলছিটির ফার্মাসিউটিক্যালস খাতের পেশাজীবীদের দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এই কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের সকল সদস্য অংশগ্রহণ করেন।