শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় দায়িত্ব পালন শেষে মধ্যনগর থেকে বিদায় নিচ্ছেন। আজ তার মধ্যনগরে শেষ কর্মদিবস।
বিদায়ের প্রাক্কালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মধ্যনগরবাসীর উদ্দেশ্যে এক বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ইউএনও হিসেবে মধ্যনগরে দীর্ঘ ১ বছর ৪ মাস দায়িত্ব পালন শেষে তিনি বিদায় নিচ্ছেন।
বার্তায় উজ্জ্বল রায় উল্লেখ করেন, উপজেলা প্রশাসনের যে কোনো ভালো অর্জন তিনি মধ্যনগরবাসীর প্রতি উৎসর্গ করছেন। আর দায়িত্ব পালনের সময় কোনো ব্যর্থতা থাকলে তার দায়ভার তিনি নিজের কাঁধে নিয়েই বিদায় নিচ্ছেন।
তার এই বিদায়ী বার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তার দায়িত্ব পালনকালীন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনবান্ধব উদ্যোগের কথা স্মরণ করে শুভকামনা জানান।
উল্লেখ্য, উজ্জ্বল রায় প্রায় দেড় বছর ধরে মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালেই প্রশাসনিক নানা কার্যক্রম ও জনসেবামূলক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।