শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি;
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সমাজসেবামূলক প্রতিষ্ঠান এসপি রায় ফাউন্ডেশন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ফাউন্ডেশনের কার্যালয়ে প্রয়াত ডাঃ সন্তপদ রায়ের সহধর্মিণী শিপ্রা রায়ের অর্থায়নে শতাধিক শীতার্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অমিত রায় চৌধুরী জয়, আর প্রয়াত ডাঃ সন্তপদ রায়ের স্মৃতিচারণ করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার।
এসময় শিপ্রা রায় ফাউন্ডেশনের নিবন্ধনের দাবিও তুলে ধরেন। প্রধান অতিথি ইউএনও উজ্জ্বল রায় সমাজসেবী সংগঠনকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে সুধীজন হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক দীপংকর সরকার দিপু, জ্যোৎর্ময় রায়, মোঃ আলী হোসেন, সুদর্শন সরকার প্রমুখ।