• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ভোলার দৌলতখানে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত তানোরে আকস্মিক ঝড়বৃষ্টিতে বিলের ধান লণ্ডভণ্ড, ক্ষতিগ্রস্ত কৃষকদের আহাজারি বুড়িচংয়ে ব্রিজের উপর অভিযান: ৫১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রাইভেট সেক্টর ও মিডিয়ায় স্বনামধন্য সাংবাদিক মোঃ শাহজাহান বাশার যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, বিশ্ববাজারে তেলের দাম কমছে কামরাঙ্গীরচরে ‘ময়লা সিন্ডিকেট’: দুর্ভোগে এলাকাবাসী গার্ড অব অনারে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এর প্রতিষ্ঠাতা পরিবারকে সংবর্ধনা তানোরে অর্কিড স্কুলে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে প্রতিষ্ঠাতা পরিবারকে সংবর্ধনা প্রদান

ভোলার দৌলতখানে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

মো; মাকছুদুর রহমান পাটোয়ারী

দৌলতখান ভোলা প্রতিনিধিঃ

​ভোলার দৌলতখানে টেকসই কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা কৃষিবিদ হুমায়রা সিদ্দীকা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. নজরুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি হিসেবে কৃষিবিদ মো. খাইরুল ইসলাম মল্লিক, উপ-পরিচালক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। কৃষিবিদ মো. রিয়াজ উদ্দিন, সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার প্রকল্প), বরিশাল অঞ্চল। মো. আলমগীর মাস্টার, সভাপতি, উপজেলা কৃষকদল।
​এছাড়াও পার্টনার ফিল্ড স্কুলের উপকারভোগী কৃষক মো. ইমন, মো. রাজিব হোসেন এবং কৃষাণী নুরুন নাহার তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
​বক্তারা কৃষি খাতের আধুনিকায়ন ও কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে এই প্রকল্পের গুরুত্বারোপ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন ধান চাষের পাশাপাশি উচ্চমূল্যের ও পুষ্টিসমৃদ্ধ ফসল চাষে উৎসাহিত করা। রাসায়নিকের সঠিক ব্যবহার নিশ্চিত করে স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদন।তরুণ ও প্রান্তিক কৃষকদের কেবল চাষি নয়, বরং সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তির সমন্বয়ে উৎপাদন খরচ কমানো ও ফলন বৃদ্ধি। ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের নিজেদের মধ্যে জ্ঞান ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো।
​”টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং কৃষকদের জ্ঞানকে আরও প্রসারিত করতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই কংগ্রেসের মাধ্যমে কৃষকরা একে অপরের সহযোগী হিসেবে ভূমিকা পালন করবে। ড. মো. নজরুল ইসলাম সিকদার

​অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি, পার্টনার প্রকল্পের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd