মোহাম্মদ ইকবাল হোসেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে বুড়িচং এর নিমসার কর্মসূচি সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ২মে কুমিল্লা -৫, বুড়িচং, বি-পাড়া বিএনপির উদ্যোগে বুড়িচং উপজেলার সভাকক্ষে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ৫ এর সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন জসিম। তিনি বলেন আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর যাবেন খাল কাটা উদ্বোধন
করার জন্য। তারই আলোকে কুমিল্লা ৫ এর বুড়িচং নিমসারে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর জন্য সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানান। বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কবির হোসেন এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন
কুমিল্লা দ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল খন্দকার, বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতি এড্শরীফুল ইসলাম
বি-পাড়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি শাহআলম খোকন, বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন করির বাবুল ও আবু নাসের, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মোল্লা, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি জসিমউদদীন, বুড়িচং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন মেম্বার, মোকাম ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন। যথাক্রমে আরো বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যান, সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন, যুগ্ম আহবায়ক মিয়া মোঃ সোহাগ পারভেজ, ইকরাম হোসেন ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম ভূইয়া, সদস্য সচিব আঃ আলীম, ছাত্রদলের আহবায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেনপ্রমূখ।