আবদুল্লাহ আল নোমান
স্টাফ রিপোর্টার, আলীকদম উপজেলা
পূর্বপালং পাড়া আলী হোসেনের মেয়ের বুকের উপরে একপাশে কাঠ ঢুকে অন্য পাশে বেরিয়েছে। বর্তমানে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে। উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। রোগীর মায়ের সাথে কথা বলে জানা যায় যে রোগী শুকনা কাঠ নেওয়া র জন্য বিকেল ৪ ঘটিকায় গাছে উঠে হঠাৎ শুকনা ডালে পা দিলে রোগী গাছ থেকে আঁচড়ে পড়ে কিন্তু দুভাগ্যবশত নিচে গাছের ডালে রোগী র বুকের একপাশে ঢুকে অন্য পাশে বের হয়ে যায়।
আমরা আরো জানতে পারলাম রোগী র বাবা নেই মা ডেলি কাজ করে সংসার চালায় স্থানীয় নেতাকর্মীরা রোগী র মা কে উন্নত চিকিৎসার জন্য আশ্বস্ত করেন এবং কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম এ রোগী চিকিৎসা এখানে হবে না কারণ এখানে সার্জন ডাক্তার নেই এবং অপারেশন থিয়েটার নেই তাই কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের রেফার করেন।