মাসুম বিল্লাহ,
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
"করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ"এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে সমবায়ীদের অংশগ্রহনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য সমবায় র্যালী বের হয়। র্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা সমবায় অফিসার মোঃ মঈনুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুর রব হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসিম মান্নান উৎপলা হাওলাদার,ভান্ডারিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক টি এম মনোয়ার হোসেন পলাশ,উপজেলা মহিলা দলের সভাপতি পলি সুলতানা,পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি,গৌরীপুর পানি সম্পদ সমবায় সমিতির সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল, সমবায়ী মোঃ আবুল খায়ের খাম,সৈয়দা শাহনা ফরিদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে আশ্রয়ন প্রকল্পের সদস্যদের মাঝে ঋণ সহয়তার চেক বিতর করা হয়।