• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ভোলার দৌলতখানে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত তানোরে আকস্মিক ঝড়বৃষ্টিতে বিলের ধান লণ্ডভণ্ড, ক্ষতিগ্রস্ত কৃষকদের আহাজারি বুড়িচংয়ে ব্রিজের উপর অভিযান: ৫১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রাইভেট সেক্টর ও মিডিয়ায় স্বনামধন্য সাংবাদিক মোঃ শাহজাহান বাশার যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, বিশ্ববাজারে তেলের দাম কমছে কামরাঙ্গীরচরে ‘ময়লা সিন্ডিকেট’: দুর্ভোগে এলাকাবাসী গার্ড অব অনারে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এর প্রতিষ্ঠাতা পরিবারকে সংবর্ধনা তানোরে অর্কিড স্কুলে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে প্রতিষ্ঠাতা পরিবারকে সংবর্ধনা প্রদান

প্রাইভেট সেক্টর ও মিডিয়ায় স্বনামধন্য সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদন

মোঃ শাহজাহান বাশার একজন অভিজ্ঞ, দক্ষ ও বহুমাত্রিক পেশাজীবী, যিনি কুরিয়ার, লজিস্টিক্স ও পরিবহন খাতে ২০ বছরেরও বেশি সময়ের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব—ওয়্যারহাউস অফিসার, অপারেশন ম্যানেজার, ডিপো ইনচার্জ, ব্রাঞ্চ ম্যানেজার এবং ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর—সততা ও দক্ষতার সঙ্গে পালন করেছেন। দেশের বিভিন্ন অঞ্চলে সময়মতো ও নির্ভুলভাবে পণ্য পরিবহনে তার অবদান উল্লেখযোগ্য।

বর্তমানে তিনি REDX Logistics Limited-এ সিনিয়র অফিসার (Transport Operation) হিসেবে কর্মরত আছেন এবং গত চার বছর ধরে দেশব্যাপী পরিবহন ও লজিস্টিক্স কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন।

প্রধান পেশাগত অভিজ্ঞতা -নাইট অপারেশন ইন-চার্জ – সুন্দরবন কুরিয়ার সার্ভিস,অপারেশন ম্যানেজার – AJR Courier Service,ডিপো ইন-চার্জ ও অপারেশন ইন-চার্জ – Edison Express,সেলস ম্যানেজার – Sodai24.com
ব্রাঞ্চ ম্যানেজার – Metro Express Courier,সিনিয়র অফিসার (Transport Operation & Vendor Expert) – REDX Trucks Limited (বর্তমান)

সাংবাদিকতা ও প্রকাশনা খাতে অবদান -মোঃ শাহজাহান বাশার সাংবাদিকতা ও প্রকাশনা জগতে একজন নিয়মিত ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। তিনি বর্তমানে,সম্পাদক ও প্রকাশক – দৈনিক জনতার মতামত,প্রকাশক – সময় এডিশন,সিনিয়র স্টাফ রিপোর্টার – দৈনিক জনতার খবর,প্রকাশক ও সিনিয়র স্টাফ রিপোর্টার – দৈনিক সরোজমিন,কার্যনির্বাহী সম্পাদক ও সিনিয়র স্টাফ রিপোর্টার – দৈনিক যুগান্তর বাংলা,সিনিয়র স্টাফ রিপোর্টার – মানবাধিকার প্রতিদিন ও anb24.net,সিনিয়র স্টাফ রিপোর্টার – দৈনিক ক্রাইম দৃষ্টি নিউজ (বর্তমান)

এর আগে তিনি দৈনিক আওয়ার বাংলাদেশ ও দৈনিক নিউজ বাংলা-এ স্টাফ রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দক্ষতা ও নেতৃত্বগুণ,অনুসন্ধানী প্রতিবেদন তৈরি,তথ্য বিশ্লেষণ ও ডকুমেন্টেশন,জনসংযোগ, সমন্বয় ও দল পরিচালনা,ফলাফলমুখী, দায়িত্বশীল ও শৃঙ্খলাবান নেতৃত্ব ,সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সম্পৃক্ততা।

মোঃ শাহজাহান বাশার মাইজভান্ডার দরবার শরীফের একজন নিবেদিত অনুসারী এবং ধর্মীয় ও মানবসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে থাকেন।

সহকর্মীদের দৃষ্টিতে শাহজাহান বাশার -মোঃ শাহজাহান বাশারের বহুমুখী অভিজ্ঞতা নিয়ে তিনি যেসব প্রতিষ্ঠানে কাজ করেছেন, সেসব প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়—শাহজাহান বাশার একজন দক্ষ, নীরব ও কর্মঠ মানুষ। তার ব্যক্তিত্ব দৃঢ় ও আত্মবিশ্বাসী।

সহকর্মীদের ভাষায়, “তার মধ্যে দৃঢ়তা থাকলেও তিনি অত্যন্ত আন্তরিক। কোনো সমস্যার সম্মুখীন হলে তিনি তাৎক্ষণিকভাবে সহায়তা করেন এবং সমস্যা সমাধানে নিজেই সক্রিয় ভূমিকা পালন করেন।”

তাদের মতে, তিনি যে কোনো কাজ একবার বুঝে নিলে দ্রুত নিজের নিয়ন্ত্রণে নিয়ে সুচারুভাবে সম্পন্ন করতে সক্ষম। তিনি নীতিবান এবং অন্যায়-অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন। ব্যবস্থাপনা পর্যায়ে তিনি অত্যন্ত বিশ্বস্ত ও দায়িত্বশীল একজন ব্যক্তি হিসেবে পরিচিত।

অন্যদিকে সাংবাদিকতা অঙ্গনের সহকর্মীরা জানান, “তিনি কীভাবে এতগুলো দায়িত্ব একসঙ্গে সামলান—পরিবার, লেখাপড়া ও পেশাগত কাজ—তা সত্যিই বিস্ময়কর। আমাদের দীর্ঘ ৭-৮ বছরের সাংবাদিকতা জীবনে তার মতো বহুমুখী অভিজ্ঞতা ও গুণসম্পন্ন মানুষ খুব কমই দেখেছি। আমরা তার জন্য দোয়া ও শুভকামনা জানাই এবং আশা করি তিনি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবেন।”

সম্পাদকদের মূল্যায়নে সাংবাদিক – শাহজাহান বাশার
মোঃ শাহজাহান বাশারের সাংবাদিকতা জীবন সম্পর্কে জানতে কয়েকজন অভিজ্ঞ সম্পাদকের সঙ্গে কথা বলা হলে তারা অত্যন্ত ইতিবাচক মন্তব্য করেন। তাদের ভাষায়,মোঃ শাহজাহান বাশার একজন ভালো মানুষ এবং অত্যন্ত দায়িত্বশীল কর্মী। তিনি যা দেখেন, তা থেকে শেখার চেষ্টা করেন—এটাই তার সবচেয়ে বড় সফলতা।”

সম্পাদকরা আরও জানান, সংবাদ সংগ্রহ থেকে শুরু করে সংবাদ সম্পাদনা ও প্রকাশনা সবক্ষেত্রেই তিনি দক্ষতার পরিচয় দেন। একটি সংবাদ তৈরি, যাচাই-বাছাই, সম্পাদনা এবং প্রকাশ—পুরো প্রক্রিয়াটি তিনি দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করতে সক্ষম। প্রয়োজন হলে অতিরিক্ত দায়িত্বও তিনি দক্ষতার সঙ্গে পালন করতে পারেন।

তাদের মতে, “শাহজাহান বাশারের মতো পরিশ্রমী ও বহুমুখী দক্ষতাসম্পন্ন মানুষের সাংবাদিকতা অঙ্গনে খুব প্রয়োজন। সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এ বিষয়ে আমরা আশাবাদী।”

মোঃ শাহজাহান বাশারের বহুমুখী অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও পেশাদার দক্ষতা তাকে লজিস্টিক্স, সাংবাদিকতা এবং সামাজিক অঙ্গনে একজন সুপরিচিত, প্রভাবশালী ও বিশ্বস্ত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd