মাসুম বিল্লাহ
পিরোজপুর জেলা প্রতিনিধি.
সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সৌজন্যবোধ বজায় রাখার স্বার্থে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেলা মনজুর এমপি'র সঙ্গে তোলা ব্যক্তিগত কিংবা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে তোলা কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার না করার জন্য নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুরের পক্ষ থেকে দেওয়া এক সাংগঠনিক বার্তায় নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ছবিতে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি ব্যবহার করা থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, বিষয়টি কোনো ব্যক্তির প্রতি অনাস্থা কিংবা অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নয়। বরং সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌজন্যবোধ ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার স্বার্থেই এ অনুরোধ জানানো হয়েছে।
সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সম্মিলিত দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সবার আন্তরিক সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা কামনা করা হয়েছে।