মোঃ জাফর হোসেন
স্টাফ রিপোর্টার
ঝালকাঠির নলছিটিতে স্বনামধন্য প্রতিষ্ঠান সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর পক্ষ থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় ডাঃ মাহবুবুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়।
আজ ২৭ অক্টোবর (সোমবার) নলছিটির স্বাস্হ্য কমপ্লেক্সের সাবেক আরএমও এবং সেবা ক্লিনিকের মেডিকেল অফিসার অত্যন্ত জনপ্রিয় ও স্বনামধন্য গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ সার্জন ডাঃ মাহবুবুর রহমান সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলে সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাঃ মাহবুবুর রহমান বলেন, মানুষকে সেবা দেয়াই আমার মূল লক্ষ্য। সেবার মধ্যে দিয়েই আমি আপনাদের মাঝে বেচে থাকতে চাই। গরীব রোগীদের আমি বিনা পারিশ্রমিকে সেবা দিয়ে আসছি। আমি বিভাগীয় শহরে থেকেও প্র্যাকটিস করতে পারতাম কিন্ত মফস্বল এলাকার মানুষের কথা চিন্তা করে আমি কম খরচে উন্নত চিকিৎসা দেয়ার চেষ্টা করে যাচ্ছি আর এর সহযাত্রী হচ্ছে সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এক কর্ণধার মোঃ নাসিম সরদার বলেন, ডাঃ মাহবুবুর রহমান এক রোগীর ৫ টা সিজারও করেছেন এ ক্লিনিকে এবং স্বল্প খরচে। যা আমাদের জন্য এক মাইলফলক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শিশু বিশেষজ্ঞ ও শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ নাজমুল আহসান, অর্থোপেডিক্স ডাঃ আবু সালেহ, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েসনের সভাপতি মোহাম্মদ মোহসীন ও সেক্রেটারী মানজুরুল হাসান সজীব, সামুন্নাহার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ শাহাদাত আলম ফকির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর নলছিটি উপজেলা সভাপতি মোঃ মাওলানা শাহজালাল হোসাইন ও সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক গন।