মোকছেদুল ইসলাম
জেলা প্রতিনিধিঃ( নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মামুন হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেলে পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুরগামী পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মামুন হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার মুগরইল গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে। এ সময় তার হেফাজত থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মোকছেদুল ইসলাম
জেলা প্রতিনিধি, নওগাঁ