স্টাফ রিপোটারঃ
মোঃ জাফর হোসেন।
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন-এর আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের হাবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পক্ষ থেকে মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা নলছিটি, বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুব আলম ও মোঃ রফিক মোল্লা, উপজেলা বিএনপি সভাপতি আনিচুর রহমান খান হেলাল ও পৌর বিএনপি সভাপতি মজিবুর রহমান, নলছিটি উপজেলা প্রেসক্লাব আহ্বায়ক মোহাম্মদ মোহসীন, জামায়াত ইসলাম ও ছাত্র সমম্বয়ক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, গ্রাম্য পুলিশ প্রতিনিধিগন বক্তব্য রাখেন। এসময় সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন তার বক্তব্যে নলছিটি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সরকারের উন্নয়নমূলক কর্মসূচি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়া জনকল্যাণমূলক কার্যক্রম ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন।
সভায় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়। উপস্থিত ব্যক্তিরা তাদের মতামত ও সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন এবং তিনি সেগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন।
সভা শেষে জেলা প্রশাসক মহোদয়ের শুভাগমন উপলক্ষে নলছিটি প্রশাসন সম্মানণা স্মারক প্রদান করেন ও দুঃস্হ মানুষের মধ্যে কম্বল বিতরন করেন।