মোঃ শাহজাহান বাশার
ব্রাহ্মণবাড়িয়া, ১৭ ডিসেম্বর ২০২৫: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। সকাল ৮.৫০ ঘটিকায় অভিযানকালে একটি মোটরসাইকেল আটক করা হয়। মোটরসাইকেল তল্লাশি করা হলে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে:১। মাহবুব (২১), পিতা- মৃত হাছেন আলী, মাতা- ফাতেমা২। কাইয়ুম (২২), পিতা- আলী আকবর, মাতা- নাহারা বেগম
৩। ইমন (২৪), পিতা- মৃত তাজুল ইসলাম, মাতা- পুষ্পা বেগম
উভয় সাং- কালিপুর, সর্ব থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ।
উদ্ধারকৃত গাঁজা এবং গ্রেফতারকৃত আসামিদের উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ সংক্রান্তে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পৃথক একটি মামলা রুজু হয়েছে।