সালমান চৌধুরী, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার হল রুমে এক শিক্ষার্থীকে সাপ'র কামড় দেওয়ার ঘটনা ঘটেছে। মোঃ সাগর। সে হুলাইন ছালেহ-নূর কলেজের ছাত্র। চলমান এইচএসসি পরীক্ষার্থী। কেন্দ্র -খলিল -মীর কলেজ। গতকাল ০৭ জুলাই ২০২৫ ইং পরীক্ষা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে তাকে সাপে কামড় দেয় (পরীক্ষার হলে)। কলেজ কর্তৃপক্ষ তার পরিবারের সাথে যোগাযোগ করে তাকে চট্রগ্রাম মেডিক্যাল কলেজে ভর্তি করে। মেডিকেল যাওয়ার সময় তার মাকে বলা হয় অতিরিক্ত সময় দিয়ে তার পরীক্ষার ব্যবস্থা করা হবে।
তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, হঠাৎ পরীক্ষা কেন্দ্র থেকে তার পরিবারকে ফোন করে বলা হয় পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যে হাজির না হলে তাকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। তাই বাধ্য হয়ে চিকিৎসা শেষ না করে কলেজে আসে। কলেজে আসার পর পরীক্ষার হলে বসে লিখতে শুরু করে। তাকে কোন অতিরিক্ত সময় না দিয়ে যথা সময়ে তার পরীক্ষার খাতা নিয়ে ফেলে। ঐ হলের অন্য ছাত্ররা এই বিষয়ে কথা বলতে চাইলে পরীক্ষা পরিদর্শক কোন উত্তর না দিয়ে চলে যান। শিক্ষকের এই আচরণে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করে।