• রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শত বছরের ঐতিহ্য, নেই কোনো খাজনা ভাণ্ডারিয়ার পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের স্বস্তি সিলেটের রেললাইনের পাশে মিললো নারীর মরদেহ সিলেটে কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমী মোয়াজ্জেম জাবেদ আলি নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে গৃহবধূ অপহরণ-ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা ট্রাক থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, চালক-হেলপার আটক সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত ব্রাহ্মণপাড়ায় ট্রেনে মাদক ও চোরাই পণ্য পাচারকালে ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা:ঘটনায় জড়িত ১০ মামলার আসামি কারাগারে তানোরে প্রকাশ্যে গাঁজা, তাড়ি ও মদ বিক্রির অভিযোগ এবার মন্ত্রী আরিফ সাহেবের দ্বারস্থ হচ্ছেন জাল সেলিম

গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে জয়পুরহাটে প্রতিবন্ধী মেলা

Reporter Name / ৬৯৮ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
জেলা প্রতিনিধিঃ

তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে জয়পুরহাটে প্রতিবন্ধী মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বেলা দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা পরিষদের সহযোগীতায় ও সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের বাস্তবায়নে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৪ প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন।

মেলায় নিজেদের নানা প্রতিভা তুলে ধরেন প্রতিবন্ধীরা। এছাড়া একটি স্টলে প্রতিবন্ধীদের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। প্রতিবন্ধীদের বর্তমান যুগের সাথে এগিয়ে নিতে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। তারা প্রতিবন্ধীদের এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা জানান। শেষে প্রতিবন্ধীদের দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা সমাজসেবা অফিসার ইমাম হাসিম, সহকারি পুলিশ সুপার আমির হামজা, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ ও বিডি ক্লিনের জেলা সমন্বয়ক রাকিবুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd