• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ভোলার দৌলতখানে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত তানোরে আকস্মিক ঝড়বৃষ্টিতে বিলের ধান লণ্ডভণ্ড, ক্ষতিগ্রস্ত কৃষকদের আহাজারি বুড়িচংয়ে ব্রিজের উপর অভিযান: ৫১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রাইভেট সেক্টর ও মিডিয়ায় স্বনামধন্য সাংবাদিক মোঃ শাহজাহান বাশার যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, বিশ্ববাজারে তেলের দাম কমছে কামরাঙ্গীরচরে ‘ময়লা সিন্ডিকেট’: দুর্ভোগে এলাকাবাসী গার্ড অব অনারে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এর প্রতিষ্ঠাতা পরিবারকে সংবর্ধনা তানোরে অর্কিড স্কুলে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে প্রতিষ্ঠাতা পরিবারকে সংবর্ধনা প্রদান

কবিতা :মাদকবিরোধী কবিতা

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

মাদক মানে অন্ধকার, স্বপ্ন ভাঙার নাম,
হাসির ঘরে নেমে আসে নীরবতার ঘাম।
যে হাতে ছিল বইখাতা, ভবিষ্যতের ছাপ,
সে হাত আজ কাঁপে শুধু বিষের নেশার চাপ।

মাদক মানে মায়ের চোখে অশ্রুর নোনা ঢেউ,
বাবার বুকে জমে থাকা হাজার কষ্ট বেউ।
বন্ধু হারায়, ভাঙে ঘর, থেমে যায় গান,
জীবন যেন মরুভূমি—শূন্য প্রতিটা প্রাণ।

একটু সুখের প্রলোভনে ডুবে যেও না ভাই,
এই নেশাতে জ্বলছে কত তরুণেরই ঠাঁই।
মিথ্যে স্বপ্ন দেখায় শুধু, কেড়ে নেয় আলো,
হাসিমুখের আড়ালেতে জমে অশ্রু কালো।

চলো সবাই শপথ করি, গড়বো নতুন দেশ,
মাদকমুক্ত হবে প্রাণ, জাগবে নৈতিক রেশ।
সচেতনতার আলো জ্বালো ঘরে ঘরে আজ,
তারুণ্যের হাত ধরেই বদলাবে সমাজ।

বল একসাথে উচ্চস্বরে—“না” মাদকের পথে,
জীবন হোক সুন্দর, সত্যের আলোক রথে।
আশার দীপ জ্বালিয়ে দাও প্রতিটি অন্তরবাসে,
স্বপ্নগুলো বাঁচুক আবার, ভালোবাসার আশ্বাসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd