লেখক মোঃ শাহজাহান বাশার
সব কিছু সার্থে চলে, চলে না শুধু মন,
হৃদয়ের নিয়ম আলাদা, তার নেই কোনো গণ।
স্বার্থের হিসাব মেলে, কিন্তু মেলে না প্রেম,
মন চায় ভালোবাসা, স্বপ্নে খোঁজে নেম।
মানুষ বদলায় দিনে, বদলায় কালের স্রোত,
মন কিন্তু চায় সেই মায়া, যে রাখে না কোনো ক্ষত।
টাকা, মান, ক্ষমতা মেলে, মেলে না মনের শান্তি,
একটু ভালোবাসা পেলে তবেই জাগে কান্তি।
সব কিছু সার্থে চলে, তবু মন কেন হারে?
ভালোবাসার টানে সে ডুবে যায় অজানার পারে।
যে মন শুধু চায় সত্য, চায় নির্ভেজাল স্পর্শ,
সে মনই তো রাখে মানুষকে মানবতার রসে।