জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার, ঢাকা:
জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার (২৪ আগস্ট) দুপুরে বরিশালের বাংলাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
সিআইডি জানায়, তিনি জুলাই বিদ্রোহ চলাকালে দায়ের হওয়া একটি হত্যা মামলার ১১ নম্বর আসামি। মামলাটি রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হয়েছিল। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনসহ আরও অনেকে আসামি হিসেবে আছেন।
এর আগে, তৌহিদ আফ্রিদির বাবা এবং মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ১৭ আগস্ট গ্রেফতার হন। তিনিও ওই একই মামলার ২২ নম্বর আসামি।
গ্রেফতারের আগে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ) নামে একটি সংগঠন সরকারের কাছে আলটিমেটাম জারি করেছিল, যাতে তৌহিদ আফ্রিদিকে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।