স্টাফ রিপোর্টার সেলিম রেজা
ঢাকার আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় রিফাত (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) দুপুরে আশুলিয়া থানাধীন মেশিনপাড়া চৌরাস্তা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাওয়া ইউনিয়নের আমরাইল গ্রামের বাসিন্দা। তার পিতা বাবুল ও মাতা নার্গিস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিফাত তার পিতার সঙ্গে একটি পালসার মোটরসাইকেল যোগে আমরাইল থেকে জিরানীর উদ্দেশ্যে রওনা হন। পথে আশুলিয়ার মেশিনপাড়া চৌরাস্তা সংলগ্ন পাকা সড়কের পাশে রহিম মিয়ার চায়ের দোকানের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান (নাম্বার: ঢাকা মেট্রো ট-১৩-৩৩৮৫) তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রিফাত নিহত হন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক গাড়িটি কিছু দূরে রেখে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাটি জানতে পারে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শের-ই-বাংলানগর, ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এস আই সাইফুল ইসলাম।