স্টাফ রিপোর্টার:সেলিম রেজা
আসছে আগামী ইউপি নির্বাচন সমর্থন ও দোয়া চেয়েছেন মেম্বার পদপ্রার্থী তরুণ সমাজ সেবক সৈয়দ মোঃ সাইফুল ইসলাম। নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি সাভার উপজেলার ভার্কুতা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বাসির সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন।
মাদক ও সন্ত্রাস মুক্ত সুন্দর দেশ ও সমাজ নির্মানে সর্বপ্রথম ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। একটি মডেল ইউনিয়ন ভার্কুতা হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ ৯ নং ওয়ার্ড নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য আহবান জানান। সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতেই এ বছর ভার্কুতা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন সৈয়দ মোঃ সাইফুল ইসলাম। তিনি আধুনিক ওয়ার্ড গড়তে চান বলে জানান।
এদিকে ৯ নং ওয়ার্ডের প্রত্যেকটা গ্রামের ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সর্ব মহলে জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। সৈয়দ মোঃ সাইফুল ইসলাম বলেন,দীর্ঘদিন আশুলিয়া থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক এবং বর্তমান আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসতেছি। আন্দোলন সংগ্রামী জেল মামলা হামলা শিকার হয়েছি। আমি এই ওয়ার্ডের মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ওয়ার্ডের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’
তিনি বলেন আগামী আসন্ন ইউপি সদস্য নির্বাচনে জয়যুক্ত হলে সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান। ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত ওয়ার্ডের প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন।