• রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শত বছরের ঐতিহ্য, নেই কোনো খাজনা ভাণ্ডারিয়ার পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের স্বস্তি সিলেটের রেললাইনের পাশে মিললো নারীর মরদেহ সিলেটে কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমী মোয়াজ্জেম জাবেদ আলি নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে গৃহবধূ অপহরণ-ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা ট্রাক থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, চালক-হেলপার আটক সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত ব্রাহ্মণপাড়ায় ট্রেনে মাদক ও চোরাই পণ্য পাচারকালে ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা:ঘটনায় জড়িত ১০ মামলার আসামি কারাগারে তানোরে প্রকাশ্যে গাঁজা, তাড়ি ও মদ বিক্রির অভিযোগ এবার মন্ত্রী আরিফ সাহেবের দ্বারস্থ হচ্ছেন জাল সেলিম

কুমিল্লা-ঢাকা সরাসরি রেলপথে এক ঘণ্টায় যাতায়াত সম্ভব : মনিরুল হক চৌধুরী

Reporter Name / ৪৭১ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লা থেকে ঢাকায় সরাসরি রেলপথ নির্মাণ করা হলে মাত্র এক ঘণ্টায় যাতায়াত সম্ভব হবে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

রবিবার সকালে কুমিল্লা নগরীর একটি অভিজাত হোটেলে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আয়োজিত অর্থনৈতিক করিডোর সমীক্ষা বিষয়ক স্টেকহোল্ডার পরামর্শ কর্মশালায় তিনি এ প্রস্তাব দেন।

মনিরুল হক চৌধুরী বলেন, আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিকল্পনার মাধ্যমে রেল যোগাযোগে আমূল পরিবর্তন আনা সম্ভব। সরাসরি রেল সংযোগ হলে কেবল কুমিল্লা নয়, দেশের পূর্বাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
কর্মশালায় সংশ্লিষ্ট দপ্তরের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত থেকে এ বিষয়ে মতামত দেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও অংশ নিয়ে নিজ নিজ প্রস্তাবনা তুলে ধরেন। আলোচনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা কমানো, সড়ক ও রেলপথকে সমন্বিত করে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয় গুরুত্ব পায়।
এসময় কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী , কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, পরিবেশ অধিদফতরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি উপস্থিত থেকে নিজ নিজ মতামত ব্যক্ত করেন।

বিশেষজ্ঞদের মতে, প্রস্তাবিত সরাসরি রেলপথ বাস্তবায়িত হলে যাত্রীদের ভ্রমণ সময় কমবে, যানজট হ্রাস পাবে এবং পণ্য পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এতে কুমিল্লা এবং সমগ্র পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd